স্ক্রিল এবং নেটেলার সম্পর্কে বিস্তারিত তথ্য
প্রযুক্তি
অনলাইন ব্যবসায়িক অ্যাকাউন্টঃ স্ক্রিল ও নেটেলার
আসুন জেনে নিন দুটি নামকরা অনলাইন ব্যবসায়িক অ্যাকাউন্ট ও ই-মানি ট্রান্সফার সার্ভিস, স্ক্রিল এবং নেটেলার সম্পর্কে। আপনাদের জন্য এনেছি বিস্তৃত তথ্য যা আপনাদের এই দুটি ব্যবসায়িক অ্যাকাউন্ট বুঝে নিতে সাহায্য করবে।
স্ক্রিল:
স্ক্রিল একটি অনলাইন ব্যবসায়িক হিসাব সংরক্ষণকারী সাইট। সব অনলাইন সাইটগুলোর মধ্যে এটি একটি অসাধারণ ই-বাণিজ্য ব্যবসা। এই সাইটের মাধ্যমে জনগণ লেনদেন ও ব্যবসা করার মাধ্যমে প্রচুর লাভবান হচ্ছে। এ ধরণের অনলাইন ভিত্তিক ব্যবসায়িক সাইট দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। স্ক্রিলের সাহায্যে অর্থ লেনদেন ও পরিচালনা করা সহজ।
স্ক্রিল রেজিষ্ট্রেশন:
স্ক্রিলে রেজিষ্ট্রেশন একটি সহজ পদ্ধতি। কয়েক মিনিটের মধ্যেই এ রেজিষ্ট্রেশন হয়। এ রেজিষ্ট্রেশনের জন্য ব্যবহারকারির
নাম,পাসওয়ার্ড,জন্মতারিখ, মোবাইল নম্বর এগুলোর প্রয়োজন হয়। এগুলো দিয়ে রেজিষ্ট্রেশন করার পর ব্যবহারকারি তার নাম, পাসওয়ার্ড দিয়ে লগইনের মাধ্যমে প্রবেশ করে। এরপর প্রত্যেক ব্যবহারকারী তিনটি পদ্ধতিতে যাচাই করে সাইটের নিরাপত্তা সুরক্ষার জন্য।এগুলো হলো ১.ঠিকানা যাচাই
২. ব্যাংক একাউন্ট যাচাই এবং ৩.ক্রেডিট/ডেবিট কার্ড যাচাই
এড্রেস ভেরিফিকেশনঃ
ব্যবহারকারীকে প্রথমে লগইন করতে হবে।তারপর আমার অ্যাকাউন্ট পৃষ্ঠায় যেতে হবে।এ অংশ থেকে এড্রেস ভেরিফাই করার পর পরবর্তী পৃষ্ঠায় ঠিকানাটি দেখা যাবে। এরপর সেন্ড মি ভেরিফিকেশন বাটনে ক্লিক করতে হবে। স্ক্রিল একটি বার্তা পাঠাবে। ছয়টি সংখ্যার একটি কোড পাঠানো হবে এ বার্তায়। কোডটি পাবার পর সাইটে লগইন করে প্রোফাইল পৃষ্ঠায় গিয়ে ঠিকানার পাশের ভেরিফাই লিংকে ক্লিক করতে হবে। এরপর এর মাধ্যমে লেনদেন শুরু করা যাবে।
ব্যাংক একাউন্ট যোগ করা:
এ সাইট থেকে ব্যাংকে অর্থ উত্তোলন করতে হলে আমার অ্যাকাউন্টে ব্যাংক যোগ করতে হবে। সুইফট কোড, ব্যাংকের ঠিকানা ও ব্যাংক একাউন্ট নাম্বার ইত্যাদি দিতে হবে। এতে ব্যাংক একাউন্ট যোগ করার পর ব্যাংক থেকে অর্থ উত্তোলন করা যাবে।
ক্রেডিট ও ডেবিট কার্ড যোগ করা:
ক্রেডিট/ডেবিট কার্ড যাদের রয়েছে তারা ইচ্ছে করলে স্ক্রিলে কার্ডটি যোগ করে কার্ডের টাকা স্ক্রিলে নেওয়া যাবে। বর্তমানে পেওনার ডেবিট মাস্টারকার্ড আছে। এই কার্ডের অনেক সুবিধা আছে। এই কার্ডের টাকাকে এটিএম থেকে ক্যাশ হিসেবে উত্তোলন করা যায়।
পেপালের বিকল্পঃ
স্ক্রিলকে পেপালে প্রধান বিকল্প হিসেবে কাজ করে। যেসকল দেশে পেপালের কোন সাপোর্ট নেই সেসব দেশের জন্য স্ক্রিল একটি আদর্শ মাধ্যম। বিশেষ করে অর্থ উত্তোলন করার জন্য এটি পেপালের মতই নিরাপদ।
নেটেলার:
নেটেলার একটি অর্থ লেনদেনকারী সাইট। এটি ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ স্থানান্তর করতে ব্যবহৃত হয়। ফরেক্স ট্রেডিং এবং সোশ্যাল নেটওয়ার্ক সংস্থাগুলোতে এ কার্ডটি ব্যবহৃত হয়। জনগণ নেট + কার্ড ব্যবহার করে সরাসরি অর্থ উত্তোলন করতে পারে।তারা যে কোন ব্যালেন্স তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টগুলোতে স্থানান্তর করতে পারে এ কার্ডের মাধ্যমে।
Netleer একাউন্ট তৈরিঃ
ইমেল, কনফার্ম ইমেল, কনফার্ম ইমেল অফ রেসিডেন্স ও অ্যাকাউন্ট কারেনসি এই তথ্য গুলো দিয়ে চলমান করতে হবে।ব্যক্তিগত তথ্য দিয়ে চলমান ঘরে ক্লিক করতে হবে।
একাউন্ট ভেরিফাইঃ
একাউন্ট সম্পূর্ণ হওয়ার পর একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট ভেরিফাই না করে প্রাথমিক ভাবে সর্বনিম্ন এমাউন্টের একটি ট্রান্সেকশন করতে হবে।
Neteller ট্রান্সেকশন ফীঃ
Neteller এর ফী নাই বললেই চলে। ব্রোকার থেকে যত টাকা উত্তোলন দিবেন ঠিক তাই আপার নেটেলার একাউন্ট এ পাওয়া যাবে। অন্য পেইমেন্ট প্রসেসর মিনিমাম ফী কেটে নেয় কিছু ডলার।
eWallet:
এটি Neteller এর একটি বিশেষ সুবিধ। এটি ব্যবহার করে অনেকে কেনাকাটা করে থাকে। Neteller এর eWallet ব্যবহার করে এই ঝামেলা থেকে রক্ষা পাওয়া যায়।এটি নিরাপদ রাখে ডেবিট বা ক্রেডিট কার্ডকে।
Net+ MasterCard:
এটি সবচেয়ে সহজ এবং অনেক বেশী জনপ্রিয়। ভেরিফাইড নেটেলার একাউন্টে নেটেলার কার্ড অর্ডার করতে পাওয়া যায় ফ্রীতে। কার্ড আসতে সময় লাগে এক মাস। এটিএম বুথে খুব দ্রুত ক্যাশ করা যায় এ কার্ডের মাধ্যমে।
SKRILL
NETELLER
Comments